সর্বশেষ সংবাদ
ফাইয়াজ-সৈকতসহ ৯ হত্যা
সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ‘বিএনপির সমাবেশ থেকেই হয়েছিল’ বলে ধারণা করছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, প্রাথমিক ধারণা হলো— যেহেতু সেখানে বিএনপির সমাবেশ হচ্ছিল, সেই সমাবেশ থেকে এ হামলা হয়।
হারুন অর রশিদ জানান, প্রাথমিকভাবে জেনেছি, বিচারপতি মানিকের গাড়ি যাওয়ার সময় রাস্তা ফাঁকাই ছিল। আর সেখানে বিএনপির সমাবেশ হচ্ছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া গেলে পরে জানান হবে।
গত ২ নভেম্বের রাজধানীর পল্টনের পশ্চিম দিকে ফকিরাপুল বাজার মোড়ে সড়কে বিচারপতি মানিকের ওপর হমলার ঘটনা ঘটে। তার অভিযোগ, ওই সময়ে বিএনপির একটি মিছিল থেকে তার ওপর হামলা করা হয়।
এসএম
এ বিভাগের আরো
প্রধানমন্ত্রী তারেক রহমান
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল