সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
জামায়াত নেতা
নিজেস্ব প্রতিনিধি:
যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি হিসাবে আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানার নাম ঘোষণা করা হয়েছে। ডেইজি আগের কমিটিতে সহ-সভাপতি এবং লিলি সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনের তৃতীয় সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
এর আগে, যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৭ সালের ১৭ মার্চ। সেই সম্মেলনে সভাপতি পদে নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক পদে অপু উকিলকে পুনর্নির্বাচিত করা হয়।
ছাত্রলীগের সাবেক নেত্রীদের নিয়ে ২০০২ সালের ৬ জুলাই গঠিত হয় যুব মহিলা লীগ।২০০৪ সালে যুব মহিলা লীগের প্রথম সম্মেলনে সভাপতি হন নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক অপু উকিল। তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও দ্বিতীয় সম্মেলন হল ১৩ বছর পর।
এসএম
এ বিভাগের আরো
তারেক রহমানের সমাবেশ
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল