নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনি কার্যক্রম পরিচালনায় ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
রবিবার (২ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
কমিটির সদস্যরা হলেন— লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, আইন বিভাগের অধ্যাপক ড. নুরুন নাহার, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ হ ম নুরুল ইসলাম।
উল্লেখ্য, এই কমিটি তাদের সংশ্লিষ্ট এলাকার নির্বাচনি আসনে বিএনপির এমপি প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করবেন।
একে