বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মোহাম্মদ স্বপন বলেছেন, বিটিশ আইন ধারা পরিচালিত পুরাতন শাসন ব্যবস্থার আইন পরিবর্তন করে আগামির সংসদ হতে হবে জনগনের। দ্বি-কক্ষ বিশিষ্ট পাল্লামেন্ট। যেখানে সকল শ্রেনীপেশার মানুষের প্রতিনিধিত্ব থাকতে হবে। দলের কেন্দ্রীয় সভাপতি আ স ম আব্দুর রব-এর নেতৃত্বে এ সংগ্রাম র্দীঘ বছর ধরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) করে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়ণ না হবে ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে। জনগনের শাসন প্রতিষ্ঠা করার জন্য জুলাই সনদের ওপর হ্যা না ভোট হবে আপনারা সকলে হ্যা’র পক্ষে ভোট দিবেন। একই সাথে তিনি এ আসনে তারা প্রতিকের আব্দুল লতিফ খানকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।
বুধবার বেলা ১২টায় মোরেলগঞ্জ পৌরপার্কে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র আয়োজনে দলের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের তারা প্রতীকের নির্বাচনী পথসভায় (জেএসডি)’র উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নীল রতন মিস্ত্রীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. তাওহিদ উদ্দিন, খুলনা জেলা সভাপতি মো. রেজাউল করিম, জেএসডির কেন্দ্রীয় নেতা মো. লোকমান খান, বাগেরহাট-৪, আসনের মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জেএসডি নেতা মো. ইউনুস আলী শেখসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন জেএসডির উপজেলা সাধারণ সম্পাদক মো. রুবেল খান।
বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান বলেন, স্বাধীনতার সংগ্রামে যুদ্ধ করেছিলাম। এ দেশের মানুষ সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার পাবেন। স্বাধীনতার ৫৪ বছরেও জনগন ত্ াপায়নি। যে কারনে ২৪’ জুলাই সংগ্রাম আন্দোলন। শ্রমজীবি, পেশাজীবি, খেটে-খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আগামি ১২ ফেব্রুয়ারীতে তারা প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।
একে