বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বেরোবিতে একাডেমিক ভবনের সম্প্রসারিত অংশ উদ্বোধন করলেন উপাচার্য

বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
বেরোবিতে একাডেমিক ভবনের সম্প্রসারিত অংশ উদ্বোধন করলেন উপাচার্য

বেরোবি প্রতিনিধি :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর একাডেমিক ভবন-৪ এর পঞ্চম তলায় নবনির্মিত ক্লাসরুম উইংয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

নতুন এই উইংয়ে রসায়ন বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন শ্রেণীকক্ষের ব্যবস্থা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, পঞ্চম তলার সম্প্রসারিত অংশের রুমগুলো ব্যবহারের ফলে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ক্লাসরুম সংকট অনেকাংশে কমে আসবে এবং একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে।

তিনি আরও জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের দুটি একাডেমিক ভবনের চতুর্থ তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত সম্প্রসারণ কাজ চলমান রয়েছে। এসব নির্মাণ কাজ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ক্লাসরুম সংকট নিরসন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আব্দুল লতিফ, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল