বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নারীদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি নাসরিন আউয়াল মিন্টুর

বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
নারীদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি নাসরিন আউয়াল মিন্টুর

নিজস্ব প্রতিবেদক:

ফেনী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর সহধর্মিণী ওয়েব সভাপতি নাসরিন আউয়াল মিন্টু বলেছেন, আমি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করি। নারীদের প্রশিক্ষণ দেই, তাদের পণ্য দেশে-বিদেশে বিক্রির ব্যবস্থা করে দেই। সোঁনাগাজীর নারীদেরও সামনে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করবো। নারীদের উদ্যোক্তা হতে, নারীদের উন্নয়নে কাজ করবো।

বুধবার (০৪ ফেব্রুয়ারী) আবদুল আউয়াল মিন্টুর পক্ষে ভোটের প্রচারণায় বগা থানা ইউনিয়নের বড়হালিয়া গ্রামের সুলতান পেশকার বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক অধ্যাপক ডা. ফেরদৌস আরা, কেন্দ্রীয় ও স্থানীয় মহিলা দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। 

এসময় নাসরিন আউয়াল বলেন, আপনারা আবদুল আউয়াল মিন্টুকে ধানের শীষে ভোট দিয়ে ১২ তারিখে জয়ী করবেন ইনশাআল্লাহ।

তিনি বলেন, আবদুল আওয়াল মিন্টু আপনাদের সন্তান। তিনি আপনাদের জন্য আমেরিকা থেকে দেশে চলে এসেছেন। আপনাদের জন্য কিছু করতে চান। তিনি যখন এখানে ছিলেন তখন শিক্ষার পর্যাপ্ত সুযোগ ছিলোনা তাই তিনি শিক্ষার জন্য কলেজ, স্কুল খুললেন। তিনি মেয়েদের জন্যও শিক্ষার ব্যবস্থা করেছেন। তিনি মাদরাসা করেছেন। 

চাকরির বাজার যেহেতু খারাপ সেজন্য তিনি কটন মিল করেছেন। যেখানে ছেলে-মেয়ে উভয়ই চাকরি করতে পারে। এসব কিন্তু আপনাদের চাইতে হয়নি, তিনি নিজ থেকেই এসব করেছে, করবে।  সুতরাং তার আপনাদের সাথে সম্পৃক্ত থাকার ইচ্ছে শুরু থেকেই। তিনি আপনাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন।

তিনি যদি আপনাদের ভোট পেয়ে সংসদে যায় তাহলে আরও কত কি করবেন চিন্তা করেন।

নাসরিন ফাতেমা বলেন, আবদুল আউয়াল মিন্টু যখন সংসদে যাবেন আমি আপনাদের নারীদের হয় প্রথমেই চাবো গ্যাসটা যেন দেয়। গ্যাসটা আমাদের দরকার, সবার আগে এটা ব্যবস্থা করা হবে। তারপর আমরা রাস্তা করবো, নদী ভাঙন রোধ করবো।

কন্যা সন্তানকে স্কুলে পাঠিয়ে আমরা মা রা চিন্তায় থাকি। এইযে ইভটিজিং এটা আমরা সম্পুর্ণ নির্মুল করবো। আমাদের মেয়েরা য়েন স্কুলে যায় এবং সময় মত বাসায় না আসলেও যেন মায়েদের চিন্তা না করতে হয় আমার মেয়ের কি হলো।

তিনি বলেন, যুবক যুবতীদের স্কুল কলেজ ছাড়া যাওয়ার জায়গা নেই। আবদুল আউয়াল মিন্টুর বড় ছেলে তাবিত আউয়াল যখন বাফুফে সভাপতি হয় শুরুতেই দাগনভুইয়াতে স্টেডিয়াম করেছে। সোঁনাগাজীতেও একটা দিতে হবে। এটা একটা বড় জিনিস হবে যদি করতে পারি।

এমআই



Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল