সর্বশেষ সংবাদ
আইন উপদেষ্টা
দি ইকোনমিস্ট
মোঃ রানা ইসলাম, শেকৃবি প্রতিনিধি:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরাতন গবেষণা মাঠ (যা বাণিজ্য মেলার মাঠ নামে পরিচিত) পুনরুদ্ধারের দাবিতে বৃহস্পতিবার এক বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। “টেক ব্যাক শেকৃবি ল্যান্ড” শিরোনামের এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের অংশগ্রহণের কথা জানানো হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সমাবেশস্থলে যাবেন।
সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের জমি পুনরুদ্ধারের লক্ষ্যে সব ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
সংশ্লিষ্টরা আরও জানান, মাঠটি ফিরিয়ে আনতে শেকৃবি শিক্ষার্থীরা ইতোমধ্যে নানা কার্যক্রম পরিচালনা করছেন। এর মধ্যে বাণিজ্য মেলার মাঠে তারকাঁটার বেড়া স্থাপনসহ বিভিন্ন প্রতীকী প্রতিবাদ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। যে কোনো মূল্যে নিজেদের গবেষণার মাঠ ফিরিয়ে আনার ব্যাপারে তারা দৃঢ় প্রতিজ্ঞ।
এ বিষয়ে শেকৃবি শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, “অধিক জনসংখ্যার একটি দেশে খাদ্যের চাহিদা পূরণের দায়িত্ব যাদের ওপর ন্যস্ত, সেই কৃষিবিদ ও গবেষকদের জন্য গবেষণার উপযোগী জমির কোনো বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত গবেষণা জমি থাকা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “বাণিজ্য মেলার মাঠটি অতীতে জোরপূর্বক দখল করা হয়েছিল। ৫ আগস্টের পর আমরা আশা করেছিলাম, মাঠটি পুনরুদ্ধারে আর কোনো জটিলতা থাকবে না। কিন্তু সম্প্রতি আমাদের জমিতে কার্যক্রম পরিচালনার সময় জানতে পারি, গণপূর্ত মন্ত্রণালয় থেকে নতুন করে জটিলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।”
হাফিজুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামীকালের কর্মসূচিতে যদি কোনো ধরনের বাধা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা হয়, তবে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে।”
একে
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল