রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

সরকার গঠন করতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে: জামায়াতের আমির

রোববার, ফেব্রুয়ারী ৮, ২০২৬
সরকার গঠন করতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা ১১ আসনের এক নির্বাচনি সমাবেশে বলেছেন তারা ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানাবে। 

রোববার বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। 

এতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। 

এসময় ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করতে পারে তবে এই দলের নেতৃত্বাধীন জোটসঙ্গী নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে। 

তিনি আরো বলেন, নাহিদদের বিমানের সামনে ককপিটে রেখে পেছনে থাকবে জোটের নেতারা। জামায়াত জোট কোনও ভুলভাল আশ্বাস দেবে না। যা আছে তাই দিয়ে দেশ গড়বে। 

বক্তব্যের শুরুতে জামায়াত আমির ডা শফিকুর রহমান বলেন, ৪৭ ও ৭১ জাতির আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ হয়নি। ২৪-এ সাধারণ দাবিকে দমন করতে গিয়ে জুলাই–আগস্ট ঘটে। ৫ আগস্ট আওয়ামী জাহেলিয়াত থেকে জাতি মুক্তি পায়। কিন্তু ৬ আগস্ট থেকে জাতির ওপর আরেক জালেম চড়াও হয়েছে। 

তিনি আরো বলেন, ১৭ বছরের পলাতকরা এখন মামলা বাণিজ্য করছে। ভিক্ষুকদের কাছেও এরা চাঁদা নেয়। ৫৯ জন ব্যাংক ডাকাতকে মনোনয়ন দেওয়া বিএনপির দুর্নীতি দমনের গল্প শুনে প্যাঁচাও হাসবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল