সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন শফিকুর রহমান-তারেক রহমান

সোমবার, ফেব্রুয়ারী ৯, ২০২৬
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন শফিকুর রহমান-তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সন্ধ্যায় তাদের ভাষণ সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

এছাড়াও, আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচারের কথা রয়েছে।

জামায়াত আমিরের ভাষণ আজ সন্ধ্যা ৬-৭টার মধ্যে এবং বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা ৭-৮টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

এর আগে, গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) ভাষণ সম্প্রচার করা হয়।

এদিন সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ এবং এর আগে সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ সম্প্রচার করে বিটিভি।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল