মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

পদত্যাগের ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১০, ২০২৬
পদত্যাগের ঘোষণা  ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের

নিজস্ব প্রতিবেদক:

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তবে নতুন সরকার আসা পর্যন্ত তিনি আপাতত কিছুদিন দায়িত্ব পালন করবেন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে।’

তবে তিনি এখনই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না জানিয়ে বলেন, আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র এখনো জমা দেইনি এবং নির্বাচিত সরকার আসার পর তাদের পূর্ণ সহযোগিতা করতে আরও কিছুদিন দায়িত্ব পালন করতে প্রস্তুত।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল