মুহ: জিল্লুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে সাতক্ষীরার চারটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছে।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী সাতক্ষীরায়-১ (তালা কলারোয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জতুল্লা পোস্টাল ভোটসহ ২২০৩৩০ ভোট জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব পেয়েছেন ১১৪৩৩২ ভোট।
সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসলে জামাত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক পোস্টাল ভোট ছাড়া ২৬০৮২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুর রউফ পেয়েছেন ১১৪৩৩২ ভোট।
সাতক্ষীরা -৩ (আশাশুনি -কালিগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মুহাদ্দিস রবিউল বাশার পোস্টাল ভোট ছাড়া ১৫৫১২৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ডাক্তার শহিদুল আলম ফুটবল প্রতীকে পেয়েছেন ৮৩৪৬২ ভোট।
সাতক্ষীরা -৪ (শ্যামনগর আসনে) আসনে জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম পোস্টাল ভোট ছাড়া ১০৫৪৬২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থীর ড. মনিরুজ্জামান ৮৪৪২৪ ভোট পেয়েছেন।
এমআই