বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

সচিবালয়ে নিজ কার্যালয়ে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৬
সচিবালয়ে নিজ কার্যালয়ে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে নিজ কার্যালয়ে এসেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে আসেন তিনি। এ সময় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রায় ১৯ বছর পর সচিবালয়ে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এজন্য সকাল থেকেই সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয় এবং প্রতিটি প্রবেশপথে কড়া তল্লাশির পর কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের তিনতলায় তার জন্য নির্ধারিত সুসজ্জিত কার্যালয়ে প্রথম দিনের অফিস করছেন। তার এই প্রথম কার্যদিবসে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে রয়েছে বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

একই ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। যদিও এটি মূলত একটি পরিচিতিমূলক সভা, তবে সরকারের প্রাথমিক অগ্রাধিকার এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের কৌশল নিয়ে এখানে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া বিকেল ৪টায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন, যেখানে তিনি প্রশাসনের গতিশীলতা ও শৃঙ্খলা নিশ্চিত করার দিকনির্দেশনা দেবেন।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান গতকাল মঙ্গলবার শপথ নেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি দুই শতাধিক আসনে বিজয়ী হয়ে প্রায় ২০ বছর পর ক্ষমতায় ফেরে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল