তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবগঠিত মন্ত্রিসভাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জিয়াবুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেতা তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্য দিয়ে সরকার গঠন করার সুযোগ লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা এ বিজয়ের মহানায়ক তারেক রহমান ও তার মন্ত্রিসভাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। জনগণের স্বপ্নপূরণে আগামীর সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশের নেতৃত্ব দিতে যাচ্ছেন জননেতা তারেক রহমান। আশা করা যায়- দেশের স্বার্থে 'সবার আগে বাংলাদেশ" স্লোগানটি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠবে ইনশাআল্লাহ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ ও ধর্ম ভাবনায় যে যুগান্তকারী দর্শন লালিত হয়েছে, তারই যোগ্য উত্তরাধিকার হিসেবে আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান উন্নয়ন, সমৃদ্ধি, ঐক্য, মানবিকতা ও জ্ঞাননির্ভর এক নতুন বাংলাদেশ গড়ে তুলবেন। আমরা গভীরভাবে প্রত্যাশা করি জনগণের এ অকুণ্ঠ সমর্থনের প্রতিদান হিসেবে জননেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ন্যায়, ইনসাফ, সাম্য ও মানবিকতার সমন্বয়ে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, আধুনিক ও প্রগতিশীল বাংলাদেশ।
একে