রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

পুলিশের উচ্চ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার, ফেব্রুয়ারী ২২, ২০২৬
পুলিশের উচ্চ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের উচ্চ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক  শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশের টপ লেভেল পর্যন্ত পরিবর্তন, সেটা কী শিগগিরই আসবে নাকি আরও দেরি হবে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী বলেন, ‘না, কিছু পরিবর্তন তো আসবেই, একটু সময় দিলে আর কী...।

জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ–সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সে মতে সংসদ অধিবেশন আহ্বান করবেন, প্রধানমন্ত্রী পরামর্শক্রমে। সেটা নির্ধারণ হয়েছে ১২ মার্চ। সেই অধিবেশনে কী কী কার্যসূচি থাকবে সে বিষয়ে আলোচনা হয়েছে। অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অন্তর্বর্তী সরকারের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে, সেগুলো উপস্থাপন করা হবে। শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ হবে।’

গতকাল রাজধানীর আদাবরে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, একটা অফিসে ঢুকে-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘এরকম একটা সংবাদ আমার কানেও এসেছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদের রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, আমরা এ সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল