নিজস্ব প্রতিবেদক:
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের সদস্যদের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউটর কেউ অনিয়মে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ট্রাইব্যুনালের নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আমিনুল ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা যাচাই-বাছাই করা হবে। যদি তদন্তে ভুল বা গাফিলতি থাকে, সে অনুযায়ী আইনি সুযোগ থাকলে তারও ব্যবস্থা নেওয়া হবে।
এদিন সকালে জুলাই আন্দোলনের মামলাসহ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সব সদস্যকে নিয়ে বৈঠক করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
একে