বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরায় গরু বহনকারী নসিমন উল্টে একজন নিহত, তিনজন আহত

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৬
সাতক্ষীরায় গরু বহনকারী নসিমন উল্টে একজন নিহত, তিনজন আহত

মুহঃ জিল্লুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় গরু বহনকারী নসিমন উল্টে ইশারাত আলী (৬০) নামে এক গরু ব্যবসায়ী নিহত ও চালকসহ তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১০ টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা -খুলনা মহাসড়কের কুমিরা বালিগাদা ইটভাটার কাছে এই ঘটনা ঘটে। 

নিহত গরু ব্যবসায়ী ইশারাত আলী সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের কোমরপুর এলাকার বাসিন্দা। 

আহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সাড়াগাছি গ্রামের নসিমন চালক মামুন,  ফিংড়ি ইউনিয়নের গোবরদাড়ি গ্রামের গরু ব্যবসায়িক মতলেব ও আমিনুর। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মাতলেব ও মামুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ধুলিহর গ্রামের ইউনুস আলী জানান, গরু ব্যবসায়ী ইশারাত আলী, মতলেব ও আমিনূর  একটি নছিমনে তিনটি গরু নিয়ে বিক্রি করার জন্য বৃহস্পতিবার সকালে ধুলিহর এলাকা থেকে খর্নিয়া বাজারে যাচ্ছিল। পথিমধ্যে বেলা সোয়া দশটার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা- খুলনা মহাসড়কের কুমিরা বালিগাদা ইটভাটার কাছে পৌঁছালে হঠাৎ করে নছিমনের একটি চাকা খুলে পড়ে গেলে নসিমনটি উল্টে রাস্তার নিচ পড়ে যায়। এতে গরু ব্যবসায়ী ইশারাত আলী ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত হয় মতলেব ও মামুন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত আমিনুরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তারা প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিচ্ছে। 

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল