শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

সাহসিকতার সঙ্গে পাকিস্তানে আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

শুক্রবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৬
সাহসিকতার সঙ্গে পাকিস্তানে আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, পাকিস্তানের হামলার প্রেক্ষাপটে আফগান জনগণ সব পরিস্থিতিতে পূর্ণ ঐক্য নিয়ে তাদের প্রিয় মাতৃভূমি রক্ষা করবে এবং যেকোনো আগ্রাসনের জবাব সাহসের সঙ্গে দেবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কারজাই বলেন, ‘পাকিস্তান নিজেই যে সহিংসতা ও বোমা হামলার সমস্যার সৃষ্টি করেছে, সেখান থেকে এভাবে মুক্তি পাবে না। তাদের নীতি পরিবর্তন করতে হবে এবং আফগানিস্তানের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ আচরণ, পারস্পরিক সম্মান ও সভ্য সম্পর্কের পথ বেছে নিতে হবে।’

তিনি আরও জানান, স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধই একমাত্র কার্যকর সমাধান।

উল্লেখ্য, পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হামলা চালায় আফগানিস্তান। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

এ অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর (পিএএফ) হামলায় ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২ শতাধিক।

এ ছাড়া আফগানিস্তানের সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপোও ইতোমধ্যে ধ্বংস করা করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি।

এক্সবার্তায় তিনি বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছেন পিএএফ। সেই অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যেই রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল