সোমবার, ০২ মার্চ ২০২৬

চবিসাসের নির্বাচন মঙ্গলবার: ৮ পদে লড়বেন ১৪ জন প্রার্থী

রোববার, মার্চ ১, ২০২৬
চবিসাসের নির্বাচন মঙ্গলবার: ৮ পদে লড়বেন ১৪ জন প্রার্থী

আহসান হাবিব, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)-এর ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এবার ৮ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী। 

মঙ্গলবার ( ১ মার্চ) বিকাল তিনটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয় মনোনয়ন পত্র বিতরণ। 

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ক্যাম্পাস প্রতিনিধি রেদওয়ান আহমদ ও যুগান্তরের প্রতিনিধি রেফায়েত উল্ল্যাহ । সহ সভাপতি পদে দেশ রুপান্তরের প্রতিনিধি আজিম সাগর ও আমার দেশের আতিকুর রহমান। সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিনিধি সোহেল রানা। যুগ্ন সাধারণ সম্পাদক পদে ডিবিসি নিউজ ও সিটিজি পোস্টের  ক্যাম্পাস প্রতিনিধি মুনতাজ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক পদে ডেইলি অবজার্ভার এর প্রতিনিধি জাহিদুল হক ও দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর গোলাম রাব্বি । অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে ঢাকা ডায়েরির প্রতিনিধি মহসিন ও  সারওয়ার হোসেন। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে স্টার নিউজের এম. মিজানুর রহমান ও এন টিভির প্রতিনিধি ফুয়াদ মন্ডল। এবং নির্বাহী সদস্য পদে দৈনিক আজাদীর প্রতিনিধি শামীম হোসাইন ও নাজমুল হাসান রাবি। 

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধাপক ড হোসেন শহীদ সরওয়ার্দী । 

এছাড়া তফসিল অনুযায়ী, মঙ্গলবার বেলা এগারটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবং ঐদিন বিকাল তিনটায় ঘোষিত হবে ফলাফল।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল