মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ইবির হল প্রশাসন আয়োজিত ইফতারে অনাবাসিক শিক্ষার্থীরা বাদ, শাখা ছাত্রদলের প্রতিবাদ

সোমবার, মার্চ ২, ২০২৬
ইবির হল প্রশাসন আয়োজিত ইফতারে অনাবাসিক শিক্ষার্থীরা বাদ, শাখা ছাত্রদলের প্রতিবাদ

তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হল প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদেরকে নিয়ে ইফতার আয়োজন করার সিদ্ধান্তে অনাবাসিক শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধু আবাসিক শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদ জানিয়েছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (২ মার্চ) রাতে সংগঠনটির ফেইসবুক পেইজে এ প্রতিবাদ জানায় তারা।

জানা যায়, এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের পক্ষ থেকে আগামী ৮ মার্চ শুধু আবাসিক শিক্ষার্থীদেরকে নিয়ে ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এ আয়োজনে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের আগামী ৩ ও ৪ মার্চের মধ্যে টোকেন সংগ্রহের নির্দেশনা দেয় প্রভোস্ট কাউন্সিল। তবে, অনাবাসিক শিক্ষার্থীদের বাদ দেওয়ার ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশাসনের এই বৈষম্যমূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। পরে, শাখা জাতীয়তাবাদী ছাত্রদলও তাদের ফেইসবুক পেইজে প্রশাসনের এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, পবিত্র রমজানে ইফতার করানো যেখানে সওয়াব ও মহৎ কাজ হিসেবে বিবেচিত, সেখানে অনাবাসিক শিক্ষার্থীদের বাদ দিয়ে আয়োজন করা স্পষ্ট বৈষম্য ও অযৌক্তিক সিদ্ধান্তের পরিচায়ক। নিয়মিত হল ফি প্রদান করেও তারা ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ধরনের অন্যায্য ও বৈষম্যমূলক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে অনাবাসিক শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে সমতা, ন্যায় ও সহমর্মিতাভিত্তিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল