ডিআইইউ প্রতিনিধি:
রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কেন্দ্রীয় খেলার মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি উইংয়ের আল-খাওয়ারিজমী জোনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ মার্চ) ১২ রমজান ‘রহমতের ইফতার মিলন’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের কেবল সংগঠিতই করে না; বরং চরিত্রবান, দায়িত্বশীল ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ব ও তাকওয়ার শিক্ষা দেয়—যা ছাত্রসমাজের মধ্যেই প্রথম বাস্তবায়ন হওয়া প্রয়োজন। ইফতারের বরকতময় মুহূর্তে শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও নৈতিক নেতৃত্বে নিজেদের গড়ে তুলে দেশ ও উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও প্রাইভেট ইউনিভার্সিটি উইংয়ের সভাপতি মুহাম্মাদ নূরে আলম সিদ্দিকী।
আল-খাওয়ারিজমী জোনের জিম্মাদার মুহাম্মাদ আশরাফুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন প্রাইভেট ইউনিভার্সিটি উইংয়ের সাধারণ সম্পাদক মুহাম্মদ শামীম মাতুব্বর।
এতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্স এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ আশেপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।এছাড়াও প্রাইভেট ইউনিভার্সিটি উইং ও বিভিন্ন ক্যাম্পাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একে