মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের রেভোল্যুশনারি গার্ডের

মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের রেভোল্যুশনারি গার্ডের

আন্তর্জাতিক ডেস্ক:

শত্রুদের ওপর ‘পর্যাপ্ত চাপ’ আসার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির বর্তমান শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এব্রাহিম জাবারি গতকাল সোমবার রাষ্ট্রয়ত্ব টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, “বিশ্বে বর্তমানে (অপরিশোধিত) জ্বালানি তেলের দাম (ব্যারেলপ্রতি) ৮১ ডলারে পৌঁছেছে। অল্প কিছুদিন অপেক্ষা করলেই বিশ্ব দেখবে যে এই দর ২০০ ডলারে পৌঁছে গেছে। কারণ হরমুজ প্রণালী বন্ধ আছে। কোনো জাহাজ যদি নিষেধাজ্ঞা অমান্য করে এই প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করে, তাহলে  আমাদের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী এবং আর্মি শাখায় কর্মরত বীর নায়করা সেই জাহাজকে লক্ষ্য করে গুলি চালাবে।”

উল্লেখ্য, আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার ২০ শতাংশই যাতায়াত করে এই প্রণালী দিয়ে।

টেলিভিশন ভাষণে ব্রিগেডিয়ার জেনারেল এব্রাহিম জাবারি বলেন, “আমরা এই অঞ্চলের পাইপলাইনগুলোকেও লক্ষ্যবস্তু বানাব। মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে কোনো তেল আমরা বাইরে যেতে দেবো না। যতদিন পর্যন্ত শত্রুদের ওপর যথেষ্ট চাপ আমরা তৈরি করতে না পারছি ততদিন পর্যন্ত এ অবস্থাই থাকবে।”

“মার্কিনিরা শত শত, হাজার হাজর কোটি ডলার ঋণ নিয়ে বসে আছে এবং তারা এ অঞ্চলের তেলের জন্য তৃষ্ণার্ত। এক ফোঁটা তেলও তারা পাবে না।”

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল