বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

কবিরহাটে 'আবদুল হালিম মানিক ট্রাস্ট'-এর উদ্যোগে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
কবিরহাটে 'আবদুল হালিম মানিক ট্রাস্ট'-এর উদ্যোগে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর কবিরহাটে "আবদুল হালিম মানিক ট্রাস্ট" এর উদ্যোগে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সাসমগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৪ ঘটিকায় কবিরহাট বাজারের হসপিটাল রোড়স্থ মানিক টাওয়ারের আল-ফালাহ মাদ্রাসা মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আবদুল হালিম মানিক ট্রাস্ট্র ও বার্সোলনা গ্রুপ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের এ্যাসিসট্যান্ট সেক্রেটারী মো: ইসমাইল হোসেন মানিক, কবিরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা ফজলুল্লাহ প্রমূখ।

এ সময় ট্রাস্টের চেয়ারম্যান আবদুল হালিম মানিক বলেন, বিগত সময়ে কবিরহাট পৌরসভার গরিব, দু:খি ও অসহায় মানুষের পাশে থেকে করোনা ও বন্যার সময় আমার সাধ্যমত সহযোগিতার মধ্য দিয়ে মানুষের পাশে ছিলাম। এছাড়াও যেকোন দুর্যোগকালীন সময়ে মানুষকে সহযোগীতা ও গরীব অসহায় ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করে এসেছি। প্রতিবারেরমত এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে অত্র এলাকার দিনমজুর ও অসহায় পরিবার গুলোর কথা চিন্তা করে প্রথমধাপে ৫শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। ঈদের পূর্বে সবার মাঝে ঈদ সামগ্রী ও শাড়ী-লুঙ্গী বিতরণের পরিকল্পনা রয়েছে। আমি আপনাদের মাধ্যমে আরো জানাচ্ছি অত্র এলাকায় অসুস্থ্য মানুষদের চিকিৎসা, গৃহহীনদের বাসস্থান ও বিধবা মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে সেলাই মেশিন উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এর জন্য সাংবাদিকসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল