শনিবার, ০৭ মার্চ ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেছে কাঠুরিয়ার পা

শুক্রবার, মার্চ ৬, ২০২৬
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেছে কাঠুরিয়ার পা

খালেদ হোসেন টাপু রামু প্রতিনিধি:

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়া গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার একটি পা উড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৫১ ও ৫২ নম্বর পিলারের মধ্যবর্তী পয়েন্ট দিয়ে সাতজন ব্যক্তি গাছ কাটার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেন। তারা পাইনছড়ি সীমান্ত এলাকা দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে মিয়ানমার সীমান্তের ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। এসময় তারা জিরো লাইন অতিক্রম করে বাটনাতলা এলাকায় বাটনা গাছ কাটতে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ বিকট শব্দে একটি স্থলমাইন বিস্ফোরণ ঘটে। এতে আবদুল জাব্বার (৫৩) নামে এক ব্যক্তির পা উড়ে যায়। সঙ্গে থাকা অন্যরা দ্রুত সরে গিয়ে প্রাণে রক্ষা পান।

আহত আবদুল জাব্বার কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা এবং আবদুজ্জাবারের ছেলে বলে জানা গেছে।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, “ঘটনার বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল