শনিবার, ০৭ মার্চ ২০২৬

ডিআইইউ’তে জ্বালানি তেল সংকটে বন্ধ পরিবহন সেবা

শনিবার, মার্চ ৭, ২০২৬
ডিআইইউ’তে জ্বালানি তেল সংকটে বন্ধ পরিবহন সেবা

ডিআইইউ প্রতিনিধি:

জ্বালানি তেলের সংকটের কারণে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর পরিবহন সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন কমিটির পক্ষ থেকে জানানো হয়, বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সরবরাহে সংকট তৈরি হয়েছে। গতকাল মধ্যরাত পর্যন্ত চেষ্টা করেও প্রয়োজনীয় তেল সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়ে শনিবার দুপুর থেকে পরিবহন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পরিবহন কমিটি থেকে শিক্ষার্থীদেরকে উক্ত বিষয়টি নিজ নিজ বিভাগ, ক্লাস ও পরীক্ষার হলে অন্য শিক্ষার্থীদেরও জানিয়ে দিতে বলা হয়। একই সঙ্গে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে জানানো হয়।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল