মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

“নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই”

রোববার, মার্চ ৮, ২০২৬
“নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই”

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: 

“নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই”এই প্রতিপাদ্যেকে সামনে রেখে  আজ ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস  উদযাপন করছে  ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর  সহযোগিতা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ -টিআইবি।

 দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর  ও বিভিন্ন এনজিও অংশগ্রহণ করে  মর্যাদাপূর্ণভাবে দিবসটি পালন করে। 

জেলা প্রশাসনের অফিস প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য  নায়াব ইউসুফ আহমেদ। 

 জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো: নজরুল ইসলাম ও জেলা সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম ।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরসমূহের প্রধানগণ, সাংবাদিক , এনজিও প্রধানসহ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

 দিবসটি উপলক্ষে সনাক ফরিদপুরের উদ্যোগে টিআইবি প্রকাশিত ধারণা পত্র বিতরণ করা হয়। প্রকাশিত ধারণাপত্রে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের পূর্বশর্ত হিসেবে দুর্নীতি কমিয়ে আনাসহ সরকারের কাছে ১৪ দফা দাবী তুলে ধরেন সনাক সহ-সভাপতি মনোয়ারা মোর্শেদা চৌধুরী।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল