মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোমবার, মার্চ ৯, ২০২৬
তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিতুমীর কলেজ প্রতিনিধি:

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ মার্চ) সংগঠনটির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, এশিয়ান টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক এবং সাংবাদিক সমিতির উপদেষ্টা মাহবুব জুয়েল, উপদেষ্টা শামিম হোসেন শিশির, রেডিও আমার-এর আরজে শাকিল আহমেদ।

সংগঠনের বর্তমান নেতৃবৃন্দের মধ্যে সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিয়া আমিরুল, দপ্তর সম্পাদক আমান উল্ল্যাহ আলভীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইফতার মাহফিলে।

এ সময় উপদেষ্টারা তাদের বক্তব্যে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক তৈরিতে কাজ করার আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল