মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, পুতিনের সঙ্গে আলাপের পর ট্রাম্প

মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, পুতিনের সঙ্গে আলাপের পর ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাড়তে থাকা জ্বালানি তেলের দাম মোকাবিলায় যুক্তরাষ্ট্র কিছু তেল-সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করছে।

তিনি সাংবাদিকদের বলেন, “কিছু দেশের ওপর আমাদের নিষেধাজ্ঞা আছে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমরা সেই নিষেধাজ্ঞা তুলে নেব”।

মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, “তারপর, কে জানে? হয়তো আর নিষেধাজ্ঞা দিতে হবে না—এতটাই শান্তি থাকবে”।

একই সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে “খুব ভালো” একটি ফোনালাপ করেছেন।

তবে তিনি বিস্তারিত বলেননি কোন নিষেধাজ্ঞা—বা কোন দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। যদিও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে, যাতে ভারত সমুদ্রপথে আটকে থাকা রুশ তেল কিনতে পারে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল