মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ডিস্ট্রিক্ট লেভেল কনসালটেশন এন্ড লাঞ্চিং অফ ফ্লাড মনিটরিং ডিজিটাল ড্যাশবোর্ড উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সরকার, রাইমস ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরুল আমিন।
উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক নয়ন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমেদ, এলজিইডি প্রকৌশলী মো: মনিরুজ্জামান, রাইমস এর সিনিয়ির প্রোগ্রাম ম্যানেজার ফারুক আরেফিন, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান জাকির মাহমুদ, এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুনুর রশিদ মজুমদার, সাংবাদিক মো: এমদাদ উল্যাহ, রেড ক্রিসেন্ট সোসাইটি টিম লিডার আবু সায়েম, রাইমস এর পোগ্রাম অফিসার ইব্রাহিম আবদুল্লাহ। সভায় বন্যার পূর্বাভাস পেতে চৌদ্দগ্রাম উপজেলার জন্য ড্যাশবোর্ড উদ্বোধন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ।
এমআই