বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

নলছিটিতে ঋণের চাপে চা দোকানির আত্মহত্যা

বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
নলছিটিতে ঋণের চাপে চা দোকানির আত্মহত্যা

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে ঋনের চাপ সইতে না পেরে মিলন হাওলাদার (৩৫) নামের এক চা দোকানির আত্মহত্যা করেছেন বলে দাবি তার পরিবারের। 

বুধবার (১১ মার্চ) সকাল ৭ টায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার জুরকাঠি গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় শিমুলতলা বাজারে একটি চা'য়ের দোকান পরিচালনা করতেন। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ বসতঘরের পাটাতনের সাথে ঝুলন্ত অবস্থায় প্রতিবেশীরা তাকে দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেন। পরে নলছিটি থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। মিলন হাওলাদার বিভিন্ন এনজিওতে ৬ লক্ষাধিক টাকারও অধিক ঋন করেছিলেন। আত্মহত্যা করার আগে তিনি একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

নলছিটি থানার (ওসি) মো. আরিফুল আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল