শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে, বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে

শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে, বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জানা গেছে, গত ১১ই মার্চ তিনি ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপি’র প্রেস উইং জানিয়েছে, তাকে দেখতে আজ তারেক রহমান হাসপাতালে যাবেন।

এছাড়া, মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হবে কি না, তা নিয়েও পরিবার ও দলের মাঝে আলাপ-আলোচনা চলছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল