মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
বর্তমান সরকারের সময়ের মধ্যে সারাদেশে ২০হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করে সেচের সুবিধা বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যান ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা.এজেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, এর মাধ্যমে ধান ও রবিশষ্যের উৎপাদন বাড়ানো, মৎস্য চাষ, হাস পালন ও খালের পাড়ে বৃক্ষরোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে।
শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে অনুদান ও হুইল চেয়ারবিতরন কালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আগামী ১৬ই মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোলে আসবেন নিজে শহীদ জিয়ার মত খালখনন কর্মসূচীর উদ্বোধন করবেন।
ওই দিন একযোগে দেশের ৫৩টি জেলায় খালখনন ও পুনঃখনন করা হবে।
কিছুটা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কিছুটা খাদ্যের বিনিময়ে বা অর্থের বিনিময়ে খালখনন কর্মসুচী সম্পুর্ন করা হবে।
তিনি বলেন,সরকারের মেয়াদের ২৬ দিনের মাথায় বর্তমান সরকার নির্বাচনী যেসব ওয়াদা করেছিল সেগুলো পূরণ করতে শুরু করেছে।
প্রথমেই কৃষকদের ১০হাজার টাকা কৃষিলোন মওকুপ করে দিয়েছে,মসজিদ মন্দির গীর্জায় ইমাম মুয়াজ্জিন পুরোহীত ফাদারসহ অন্যদের ভাতার ব্যবস্থা করে দিয়েছে। যা আজ থেকেই প্রধানমন্ত্রী সেই কার্যক্রমের উদ্বোধন করেছেন। এছাড়া গত ১০ই মার্চ পাইলট প্রকল্প হিসেবে ফ্যামেলি কার্ড বিতরন করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে বিতরন শুরু করা হবে সকলেই ফ্যামেলি কার্ডের আওতায় আনা হবে। দ্রততম সময়ের মধ্যে দেশের সোয়া ৪ কোটি পরিবারের মাঝে ফ্যামেলি কার্ড বিতরনের লক্ষ্য নিয়েছি।
পরে তিনি ৯জনের মাঝে আর্থিক অনুদান প্রদান ও ৩জনের মাঝে হুইল চেয়ার বিতরন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওত হোসেন শিল্পী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআই