মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজনগরের নতুন কমিটি গঠন

মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজনগরের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজনগর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজনগর (পুসার)-এর ২য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সংগঠনটির অফিসিয়াল নোটিশে এ কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আয়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রাবণী দেব (সিকৃবি), হৃদয় নাইডু (জাককানইবি) ও অন্তু কালোয়ার (শাবিপ্রবি),। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক এম. মহসিন (শাবিপ্রবি) ও সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহাদাত হোসেন নাবিল (শাবিপ্রবি) দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ আয়নুল ইসলাম বলেন, "রাজনগর উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকল শিক্ষার্থীদের প্লাটফর্ম হিসেবে আমরা উপজেলার শিক্ষা,সংস্কৃতি ও মানবিক উন্নয়নে একসঙ্গে কাজ করবো, যাতে রাজনগর উপজেলা আরও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে।"

উল্লেখ্য, রাজনগর উপজেলার শিক্ষা ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে 'পুসার' পথচলার শুরু করে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমেও মানবতা ও মানবিকতার আলো ছড়াচ্ছে। 'পুসার' বিশ্বাস করে শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন হলেই রাজনগর সমৃদ্ধ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল