মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই আটটি গরু ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে হাইওয়ে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বালুজুড়ি এলাকায় সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ শাহাব উদ্দিন।  

পুলিশ জানায়, সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামের জনৈক মোঃ আবুল কাশেম সোমবার বিকেলে ফেনীর ছাগলনাইয়া চাদ বাজার থেকে ছোট-বড় আটটি গরু ক্রয় করেন। পরে গরুগুলো তাঁর নিজের মালিকানাধীন পিকআপ(ঢাকামেট্রো-ন-১৮-৩৭৫৪) বোঝাই করে বিক্রির উদ্দেশ্যে চৌয়ারা বাজারের উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে রাত পৌঁনে ২.৫০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার বালুজুড়ি ব্রিজের উত্তর পাশে পৌঁছলে পিকআপটি বিকল হয়ে যায়। কিছুক্ষণ পর নবগ্রামের ইলিয়াছ হোসেন, বালুজুড়ির এএসএম রিফাত ও নোয়াপাড়ার রায়হান হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন দেশীয় অস্ত্রসস্ত্র ও কাঠের রোল নিয়ে পিকআপ চালক ও হেলপার মোঃ আকাশকে মারধর করে পিকআপসহ গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। এছাড়াও তারা একটি মোবাইল সেট ও নগদ বিশ হাজার টাকা নিয়ে যায়। তাৎক্ষনিক খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ইলিয়াছ হোসেন, এএসএম রিফাত ও রায়হান হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ শাহাব উদ্দিন মঙ্গলবার বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে 
হাইওয়ে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। 

সোমবার গভীর রাতে গরুবোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল