মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

নতুন পোশাক পেয়ে সাতক্ষীরায় তিন শতাধিক শিশুর মুখে ঈদের হাসি

মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
নতুন পোশাক পেয়ে সাতক্ষীরায় তিন শতাধিক শিশুর মুখে ঈদের হাসি

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় ৩ শতাধিক শিশুর মুখে ফুটলো ঈদের হাসি। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নতুন পোশাক ও নতুন টাকা ঈদ সালামি পেয়ে আনন্দে মেতে ওঠে তারা।  শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন বিশেষ চাহিদাসম্পন্ন, এতিম ও দুস্থ পরিবারের শিশুদের হাতে উঠিয়ে দেয় নতুন পোশাক। এই আয়োজনকে ঘিরে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণ শিশুদের হাসি আর আনন্দে হয়ে ওঠে উৎসবমুখর।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সাতক্ষীরা সদর উপজেলা ও তালা উপজেলার ৩০০ শিশুর হাতে ঈদের উপহার তুলে দেওয়া হয়েছে। উপহার পেয়ে এক শিশুর মা আবেগঘন কণ্ঠে বলেন, আমার ছেলে সবসময় অন্যদের নতুন জামা দেখে মন খারাপ করত। আজ ওর মুখে যে হাসি দেখলাম, সেটা আমাদের জন্য অনেক বড় আনন্দ। যারা এই আয়োজন করেছে, আল­াহ তাদের ভালো রাখুক।

আমরা বন্ধুর ঈদ উপহার বিতরণ কমিটির আহŸায়ক সাকিবুল হাসান বলেন, আমরা বন্ধু ২০১৫ সাল থেকে সাতক্ষীরায় পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করছে। প্রতিবছরের ন্যায় এবারও আমরা ঈদ উপহার দিয়েছি, তবে এবারের আয়োজন অতীতের সব রেকর্ড ভেঙেছে। একযোগে সাতক্ষীরার দুই উপজেলায় ৩০০ শিশুর মাঝে উপহার পৌঁছে দেওয়া হয়েছে। শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে সত্যিই আমরা খুশি।

শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনুষ্ঠানে অংশ নেন সামাজিক ব্যক্তিত্ব শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, আহসান রাজীব, এম বেলাল হোসাইন, জামাল উদ্দীন, গাজী আসাদ, এসএম বিপ্লব হোসেন, বাহলুল করিম, গাজী মাহিদা মিজান, রিজাউল করিম, ইব্রাহিম খলিল, সাকিবুল হাসান, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান নীরব, মাহফুজুর রহমান, মুনাইমু মিজান, সিনথিয়া হাসান, মাহি প্রমুখ।

মানবিক এই উদ্যোগটি শুধু উপহার বিতরণেই সীমাবদ্ধ থাকেনি, বরং সৃষ্টি করেছে ভালোবাসা, সহমর্মিতা আর ভাগাভাগির এক অনন্য দৃষ্টান্ত।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল