বুধবার, ১৮ মার্চ ২০২৬

ফরিদপুরে সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল গ্রেপ্তার

বুধবার, মার্চ ১৮, ২০২৬
ফরিদপুরে সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাকিবুল হাসান জুয়েলকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ)  উপজেলা সদরের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

গ্রেপ্তারকৃত জুয়েল উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুত বিচার আইনের একটি মামলায় জুয়েলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আইনি চোখ ফাঁকি দিয়ে তিনি পলাতক থাকলেও মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি সদর বাজার এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ তাকে নিয়ন্ত্রণে নেয়।

ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, "রাকিবুল হাসান জুয়েল একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং পরোয়ানাভুক্ত সকল আসামিকে আইনের আওতায় আনতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।"

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল