বুধবার, ১৮ মার্চ ২০২৬

কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, সেটা যে ধরনের অন্যায়ই হোক: দিনাজপুরে এজেডএম জাহিদ

বুধবার, মার্চ ১৮, ২০২৬
কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, সেটা যে ধরনের অন্যায়ই হোক: দিনাজপুরে এজেডএম জাহিদ

মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:

সমাজকল্যাণমন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, সেটা যে ধরনের অন্যায়ই হোক।

হোক চোরাকারবারি, চাঁদাবাজি, জমি দখল, অথবা কারও ওপর জুলুমই হোক। কোনো ধরনের অন্যায়কে কেউ প্রশ্রয় দেবেন না। এমনকি ভিজিএফ এর চালও যদি কেউ ১০ কেজির জায়গায় ৮ কেজি দেয় সেটারো প্রতিবাদ করতে হবে।

বুধবার দুপুরে নবাবগঞ্জের মতিহারাতে দিনাজপুর ৬ আসনের গরীব অসহায়,দুস্থ্য মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,এই যে সরকারের বিভিন্ন কর্মসূচি ভিজিএফ বলেন, প্রতিবন্ধীদের কার্ড দেওয়া বলেন,গর্ভবতী মায়েদের ভাতা বলেন, বিধবা ভাতা বলেন মুক্তিযোদ্ধাদের ভাতা এগুলো কিন্তু আপনার অধিকার এখান থেকে কেউ কেটে-কুটে কম দেওয়ার কোনো সুযোগ নেই।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল