বুধবার, ২৫ মার্চ ২০২৬

সুবর্ণচরে মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগ আ:লীগ নেতারা বিরুদ্ধে, বিচারের দাবিতে মানববন্ধন

বুধবার, মার্চ ২৫, ২০২৬
সুবর্ণচরে মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগ আ:লীগ নেতারা বিরুদ্ধে, বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সুবর্ণচরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মেঘনা নদীর ডাকাত আওয়ামী লীগ নেতা মাঈন উদ্দিন ডাকাতের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। 


২৫ মার্চ (মঙ্গলবার) বেলা ১২ টায় সুবর্ণচর উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের যোবায়ের বাজারে মানববন্ধন করে ক্ষতিগ্রস্ত পরিবার ও সচেতন এলাকাবাসী। 


ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভুক্তভোগী রসুল আহমেদ বলেন, মাইন উদ্দিন ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি,  চুরি সহ একাধিক মামলা করেছে তিনি নিজেও তার বিরুদ্ধে হাতিয়া থাকায় মামলা করেছেন  গত কয়েক মাস আগে মাঈন উদ্দিন ডাকাত তার ঝাল ডাকাতি করে মোটা অংকের টাকার জন্য জিম্মি করে রাখে তা এখনে ফেরত দেয়নি রবং ঝাল ফেরত চাওয়ায় মাঈন উদ্দিন ডাকাত রসুল আহমেদ, ফখরুল আজাদ, হানিফ মাঝির বিরুদ্ধে চরজব্বর থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। 
সে আওয়ামীলীগের সময় মেঘনা নদীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ইদানীং বিএনপির একটি কুচক্রী মহলের ইন্ধনে সে পূনরায় ডাকাতির করা শুরু করেছে। 
বাহার বেপারী,  রবিউল মাঝিসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

নোয়াখালী জেলা কৃষকদলের সাবেক সাধারন সম্পাদক জামাল উদ্দিন গাজী বলেন, রসুল আহমেদের জাল নেয়াটা সত্য মাইন উদ্দিন সে হত্যা মামলার আসামী এবং আওয়ামীলীগ নেতা একাধিক বার তাকে বলার পরেও সে রসুল আহমেদের জাল ফেরত দেয়নি। 

মানববন্ধনে মাইন উদ্দিন ডাকাতের দ্রুত গ্রেফতার করে ডাকাতি করে জিম্মি করক ঝাল এবং মাছ ধরার মালামাল সহ সকল জিনিসপত্র ফিরিয়ে দিতে বিএনপি নেতৃবৃন্দ,  উপজেলা প্রশাসন, চরজব্বর থানা সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল