শনিবার, ২৮ মার্চ ২০২৬

বাগাতিপাড়ায় অবৈধ পুকুর খননের দায়ে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

শনিবার, মার্চ ২৮, ২০২৬
বাগাতিপাড়ায় অবৈধ পুকুর খননের দায়ে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে খনন কাজে ব্যবহৃত একটি ভেকু জব্দ করা হয়েছে।

গত রাতে উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলাউদ্দিন।
দণ্ডপ্রাপ্ত সোহেল নাটোর সদর উপজেলার জংলী এলাকার বাসিন্দা। 

জানা গেছে, তিনি কয়েকদিন ধরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশসহ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

ভুক্তভোগী জমির মালিক জানান, তার অনুমতি ছাড়াই জমিতে পুকুর খনন করা হচ্ছিল। এতে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল