রবিবার, ২৯ মার্চ ২০২৬

ঝিনাইদহ সদর হাসপাতাল উন্নত করতে মন্ত্রীর নিকট ইবি ছাত্রদল আহ্বায়কের খোলা চিঠি

শনিবার, মার্চ ২৮, ২০২৬
ঝিনাইদহ সদর হাসপাতাল উন্নত করতে মন্ত্রীর নিকট ইবি ছাত্রদল আহ্বায়কের খোলা চিঠি

তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামানের কাছে খোলা চিঠি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। এতে ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ সাপোর্ট এবং উন্নত লিফটের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তিনি। একইসাথে, ঝিনাইদহে সরকারি মেডিকেল কলেজ স্থাপন করার দাবি জানান তিনি। 

শনিবার (২৮মার্চ) তার ব্যক্তিগত ভেরিফাইড ফেইসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ দাবি জানান তিনি।

এক ফেইসবুক পোস্টে তিনি বলেন, ‘মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মহোদয়, ঝিনাইদহে যুগে যুগে যে কয়েকজন শ্রেষ্ঠ সন্তানের জন্ম হয়েছে তাঁর মধ্যে আপনি সেরাদের সেরা। অবহেলিত এই জনপদের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনার দিকে তাকিয়ে আছে। আপনার হাতের স্পর্শে থাকুক ঝিনাইদহে সকল উন্নয়নের ধারা সেই দোয়া করি।ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আইসিইউ সাপোর্ট এবং উন্নত লিফটের ব্যবস্থা গ্রহন করার জন্য আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আমরা ঝিনাইদহ বাসী আশাবাদী যে, আপনার হাত ধরে অচিরেই ঝিনাইদহে সরকারি মেডিকেল কলেজ স্থাপিত হবে, ইনশাআল্লাহ। 

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল