রবিবার, ২৯ মার্চ ২০২৬

হরমুজে আরও ২০ পাকিস্তানি জাহাজ চলাচলের অনুমতি

রোববার, মার্চ ২৯, ২০২৬
হরমুজে আরও ২০ পাকিস্তানি জাহাজ চলাচলের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক:
 
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ইরান সরকার হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের পতাকাবাহী আরও ২০টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। 

রোববার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি জানান, প্রতিদিন দুটি করে জাহাজ প্রণালীটি অতিক্রম করবে।

বার্তায় ইসহাক দার এ সিদ্ধান্তকে স্বাগত ও গঠনমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এটি শান্তির বার্তা বহন করে এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ পারস্পরিক আস্থা বাড়াতে সহায়ক হবে এবং শান্তির পথে এগিয়ে যেতে যৌথ প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সংলাপ, কূটনীতি এবং আস্থা তৈরির উদ্যোগই ভবিষ্যতে স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র কার্যকর পথ।

এদিকে, কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধ শেষ হবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মতে, স্থলবাহিনীর অংশগ্রহণ ছাড়াই লক্ষ্যে পৌঁছাবে ওয়াশিংটন। 

ফ্রান্সে জি সেভেন জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মার্কো রুবিও বলেন, যুদ্ধ মন্ত্রণালয় বরাবরই বলে আসছে, আমরা নির্ধারিত সময় কিংবা তারও আগে অভিযান শেষ করার পথে এগোচ্ছি। এটি কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে, কয়েক মাসের প্রয়োজন নেই। আমাদের অগ্রগতি খুবই ভালো।

তিনি আরও বলেন, স্পষ্টতই কিছু কাজ বাকি আছে। সেগুলো শেষ করতে হবে। আমরা কোনো স্থলবাহিনী ছাড়াই লক্ষ্য অর্জন করতে পারবো।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল