শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

গুচ্ছ ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ইবি ছাত্রদলের সহযোগিতামূলক নানান কার্যক্রম

শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
গুচ্ছ ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ইবি ছাত্রদলের সহযোগিতামূলক নানান কার্যক্রম

তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ সেশনের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদেরকে সহায়তা করতে নানান কার্যক্রম পরিচালনা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শুক্রবার (৩ এ্প্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংগঠনটির অভিভাবক কর্ণার থেকে এসব কার্যক্রম পরিচালনা করে তারা।

এসময় সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, আবু দাউদ,  আহ্বায়ক সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সংগঠনটির এ অভিভাবক কর্ণারে শিক্ষার্থী ও অভিভাবকদের বসার ব্যবস্থা করে তারা। সেখানে তারা শিক্ষার্থীদেরকে বিভিন্ন কলম উপহার দেয়। একইসাথে, শিক্ষার্থী ও অভিভাবকদের তৃষ্ণা মেটাতে পানি বিতরণ করে তারা। তাছাড়া, তারা খাবার স্যালাইনসহ প্রাথমিক চিকিৎসাসামগ্রীও বিতরণ করে । এদিকে, পরীক্ষা শেষ করে প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় তারা।

সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আজ গুচ্ছ ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ইবি ছাত্রদলের পক্ষ থেকে অভিভাবক কর্ণার করেছি। যেখানে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি, ফুল, কলম এবং অভিভাবকদের জন্য প্রয়োজনীয় প্রাথমিক ঔষধের ব্যবস্থা করেছি। আমরা এই সেবাগুলো প্রদান করছি পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য। সুন্দর, সুশৃঙ্খল এবং মনপুত পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা সম্পন্ন করুক সেই প্রত্যাশা রাখছি।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল