মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

হিলিতে মাদক সেবন ও রাখার অপরাধে নারীসহ ৫জনকে কারাদণ্ড

মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
হিলিতে মাদক সেবন ও রাখার অপরাধে নারীসহ ৫জনকে কারাদণ্ড

মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে মাদক সেবন ও রাখার অপরাধে এক নারীসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে হিলির চুড়িপট্টি এলাকায় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এসময় সেখানে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত জাকির হোসেনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকার জমির উদ্দিনের ছেলে স্বপন মণ্ডল (৪৫), চুড়িপট্টি এলাকার মৃত রহিম উদ্দিনের স্ত্রী শিউলি বেগম (৫৫), তার ছেলে রাজু খান (৩৮),ফুলবাড়ীর দক্ষিণ বাসুদেবপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মোহাম্মদ দুলাল (৪৪), হিলি সিপির আকবার মুন্সির ছেলে গোলজার হোসেন এবং নীলফামারীর মিস্ত্রি পাড়া এলাকার ওসমান আলীর ছেলে আরমান (৩৮)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত জাকির হোসেন বলেন, হিলিকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছে। এরই ধারাবাহিকতায় সংবাদ পায় হিলির চুড়িপট্টি এলাকায় জনৈক শিউলি বেগমের বাড়িতে মাদক কেনাবেচা ও সেবন চলছে। সেই সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের সহায়তায় সেই বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবন ও রাখার অপরাধে হাতেনাতে এক নারীসহ ৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৪ জনকে ১বছর করে কারাদণ্ড ও শিউলি বেগম নামের ওই নারীকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

জনস্বার্থে এই ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল