অনলাইন ডেস্ক:
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে তারা ১০ দফা শর্ত দিয়েছে, যা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মেনে নিতে 'বাধ্য' হয়েছেন।মিডিয়া কনসাল্টিং
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানিয়ান ইসলামিক রিপাবলিক ব্রডকাস্টিং (আইআরআইবি) জানায়, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃতি এবং যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার।
এছাড়া দেশটিতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সব প্রস্তাব ও সিদ্ধান্ত বাতিল, সংঘাতে ক্ষতিপূরণ প্রদান এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিও রয়েছে তালিকায়।
লেবাননসহ বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত বন্ধ করার শর্তও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
বলা হয়েছে, আলোচনার সময় পারস্য উপসাগরের নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে।
তবে এই দাবিগুলোর কোনো স্বাধীন সত্যতা এখনো যাচাই করা যায়নি। ওয়াশিংটনের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
একে