খালেদ হোসেন টাপু ,রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়াউর রহমান নামের এক মাদক কারবারি আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার চাকমারকুল শ্রীমুরা এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক জিয়াউর রহমান রামু উপজেলার চাকমারকুল ইউপির শ্রীমুরা এলাকার আব্দুল হাসিম এর ছেলে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) অনুপ কুমারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে জিয়াউর রহমানকে আটক করা হয়। আসামি জিয়াউর রহমানের দেখানো মতে তার বসতঘরের উঠানে রাখা সিএনজি গাড়ির ড্রাইভিং সিটের নিচ হতে ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আসামি জিয়াউর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
একে