রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ জনকে ৩ লাখ ১০ হাজার টাকার সহায়তা

রোববার, এপ্রিল ১২, ২০২৬
নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ জনকে ৩ লাখ ১০ হাজার টাকার সহায়তা

মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ ব্যক্তিকে মোট ৩ লাখ ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

রবিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে এসব চেক তুলে দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

নোয়াখালী জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদ, নোয়াখালীর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী -৪ আসনের সংসদ  সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন,অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের এই দুঃসময়ে সরকার পাশে রয়েছে। আমরা চেষ্টা করছি যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা কম ঘটে, সে জন্য সবাইকে আরও সচেতন হতে হবে।

নোয়াখালী জেলা পরিষদে প্রশাসক হারুনুর রশিদ আজাদ জানান,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জেলা পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখব।

তিনি আরও বলেন,সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারব। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এই সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা পরিষদের প্রশাসক।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল