রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রোববার, এপ্রিল ১২, ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ডিআইইউ প্রতিনিধি:

শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদারে ভারতের পাঞ্জাবভিত্তিক দেশ ভগত ইউনিভার্সিটির (ডিবিইউ) সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড প্ল্যানিং’ (বিসিআরপি)-এর সঙ্গেও পৃথক আরেকটি চুক্তি করে।

সম্প্রতি এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ দ্বিপাক্ষিক চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্টরা জানান, এ চুক্তির ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং উদ্ভাবনী শিক্ষা কার্যক্রম পরিচালনার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ডিআইইউ’র অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী ‘ফ্রম ট্র্যাডিশন টু ট্রান্সফরমেশন: দ্য রাইজ অব মডার্ন লিটারেচার ইন সাউথ এশিয়া’ শীর্ষক একটি বিশেষজ্ঞ বক্তৃতা দেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।



সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দেশ ভগত ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন চ্যান্সেলর ড. জোরা সিং, প্রো-চ্যান্সেলর ড. তাজিন্দর কৌর, ভাইস চ্যান্সেলর ড. হর্ষ সদাবর্তী, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক অমরজিৎ সিং এবং ড. নাসির উদ্দিন সোফি।

অন্যদিকে ডিআইইউ’র পক্ষে প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম এবং অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী।

সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগের মাধ্যমে আন্তঃসীমান্ত একাডেমিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষা ও গবেষণার পরিধি বিস্তারে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ভারতের শীর্ষস্থানীয় এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন এই চুক্তিকে সেই ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল