রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নির্বিচারে নদীর চরের গাছ কাটার প্রতিবাদে শ্যামনগরে পরিবেশবাদী স্বেচ্ছাসেবকদের মানববন্ধন

রোববার, এপ্রিল ১২, ২০২৬
নির্বিচারে নদীর চরের গাছ কাটার প্রতিবাদে শ্যামনগরে পরিবেশবাদী স্বেচ্ছাসেবকদের মানববন্ধন

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরের পূর্ব দুর্গাবাটির হুলায় নির্বিচারে নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে পরিবেশবাদী স্বেচ্ছাসেবকরা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নদীর চরের হাজার হাজার ছোট-বড় গাছ কোনো নিয়ম- নীতি ছাড়াই কেটে ফেলা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব গাছ প্রাকৃতিক ঢাল, যা নদীভাঙন রোধ করতো, ঝড়-জলোচ্ছ্বাস থেকে মানুষকে রক্ষা করতো এবং অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল হিসেবে কাজ করে।

তারা আরও বলেন, এসব গাছ বাঁধ রক্ষা করে। কিন্তু চরের গাছ কেটে সেখান থেকে মাটি কেটে বাঁধ নির্মাণ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। যা কোনোভাবেই টেকসই হবে না। এভাবে গাছ কাটা চলতে থাকলে অদূর ভবিষ্যতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দেবে, বাড়বে নদীভাঙন, ধ্বংস হবে জীববৈচিত্র্য। মানববন্ধন থেকে অবিলম্বে গাছ নিধন বন্ধ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সিডিওর নির্বাহী পরিচালক ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বুড়িগোয়ালীনি ইউপি সদস্য আবিয়ার রহমান, সিডিওর ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, নূরনাহার পারভীন নুহা, শুভজিত, শাহিন হোসেন, ইয়ুথ ফর সুন্দরবনের মুনতাকিমুল ইসলাম রুহানি, রাজিয়া সুলতানা প্রমুখ।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল