রবিবার, ১২ এপ্রিল ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে ১১ দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

রোববার, এপ্রিল ১২, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে ১১ দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

যশোর প্রতিনিধি:

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য। রবিবার বিকেলে শহরের জেলা ও দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আমির ও যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের আইনজীবী সমিতি মোড়, দড়াটানা মোড়, গাড়িখানা হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ‘যে যায় লঙ্কায়, সেই হয় রাবন’ মন্তব্য করে বলেন, যে আকাঙ্খা নিয়ে ২০২৪ এর জুলাইয়ে ছাত্র জনতা স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, সেই আকাঙ্খা পূরণ না করে বিএনপি উল্টো পথে হাটছে। ক্ষমতায় গিয়ে ৭০ শতাংশ মানুষের গণরায় গণভোটকে বাস্তবায়ন না করে পাশ কাটিয়ে যাওয়ার
চেষ্টা করছে সরকার। জনগন তাদের এই কর্মকান্ড মেনে নিবে না। বিরোধীদল হিসেবে আমরা সংসদের এবং রাজপথে এর প্রতিবাদ করছি। জনগণকে সাথে নিয়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

সমাবেশে এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী মো: নুরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিক, এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, আবুল হাশিম রেজাসহ নেতৃবৃন্দ।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল