বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ঝালকা‌ঠি‌তে চাঞ্চল‌্যকর হত্যা মামলায় ইউপি সদস্য আটক

বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
ঝালকা‌ঠি‌তে চাঞ্চল‌্যকর হত্যা মামলায় ইউপি সদস্য আটক

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে মানসিক ভারসাম্যহীন ইকবাল হোসেন হাওলাদার হত্যা মামলায় ইউপি সদস্য মো. বাদল হোসেনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপ-পরিদর্শক সুফল সরকার ইউপি সদস্য মো.বাদল হোসেন কে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে আটক করেন। 

গ্রেপ্তারকৃত মো. বাদল হোসেন উপজেলার নাচনমহল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্বরত আছেন। তার পিতার নাম আবদুল মজিদ হাওলাদার। 

উল্লেখ্য, গত রবিবার দিবাগত-রাতে মানসিক ভারসাম্যহীন ইকবাল হোসেন হাওলাদারকে স্থানীয় খাগড়াখানা ম‌ডেল বিদ্যালয়ের সম্মুখ সড়কে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখা হয়। পরবর্তীতে বরিশাল শেবাচিমে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আনছার আলী নলছিটি থানায় সোমবার (১৩ এপ্রিল) মো. বাদল হোসেনকে এক নাম্বার আসামী করে সাতজন নামীয় ও অজ্ঞাত আ‌রো ছয়জনকে আসামী করে একটি এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন আসামীদের সাথে তাদের জমিজমা নিয়ে পূর্ব বিরোধ থাকায় সেই ঘটনার জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে। 

নলছিটি থানা ওসি আরিফুল আলম বলেন,  ইকবাল হোসেন হাওলাদার হত্যায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। 

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল