রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শ্যামনগরে ইয়াবা ও গাজা সহ মাদক ব্যবসায়ী বাবা-ছেলে গ্রেফতার

রোববার, এপ্রিল ১৯, ২০২৬
শ্যামনগরে ইয়াবা ও গাজা সহ মাদক ব্যবসায়ী বাবা-ছেলে গ্রেফতার

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা শ্যামনগর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পিতা ও পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নওয়াবেঁকি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালক্ষ্মী এলাকার ফারুকুল ইসলাম বুলবুল (৩৩) এবং তার পিতা শাহানুর মোল্যা (৫৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার একটি দল আটুলিয়া ইউনিয়নের কাছারী ব্রিজ বাজার এলাকায় অবস্থান নেয়। পরে তারা নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির অফিস সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে ফারুকুল ইসলামের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার পিতা শাহানুর মোল্যার দেখানো মতে দোকানের ভেতর থেকে আরও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ আরও জানায়, পিতা-পুত্র দীর্ঘদিন ধরে দোকানের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল এবং এলাকার তরুণদের মাঝে এসব সরবরাহ করতো।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেকুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল